Medium.com-এ প্রিমিয়াম আর্টিকেলের পে-ওয়াল বাইপাস করার ৫টি উপায়

Post Reply
User avatar
Shad
Posts: 56
Joined: Fri May 08, 2020 3:49 pm
Full Name: Shad Iqbal
x 108

মিডিয়ামকে (medium.com) নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। মানসম্মত রিসোর্সের জন্য এটি যে কোন লার্নারের জন্য একটি অপরিহার্য প্লাটফর্ম।
তো বেশি বেশি পড়বেন, বেশি বেশি শিখবেন- এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তারপর সমস্যা একটা সমস্যা দেখা দেয়- মিডিয়াম মাসে তিনটি প্রিমিয়াম আর্টিকেল পড়তে দেবার পর আপনাকে নিচের মত একটা মেসেজ দেখায়-

Image

যারা লগইন করেন না তারা হয়তো খুব বেশি এই সমস্যার সম্মুখীন হন না। তবে আপনাকে পরামর্শ দেবো সবসময় লগিন করে আর্টিকেল পড়ার জন্য বা অন্তত আর্টিকেল ব্রাউজ করার জন্য। সেক্ষেত্রে যেটা হবে আপনি কাঙ্ক্ষিত প্রিমিয়াম আর্টিকেলটি পড়তে গিয়ে হয়ত ঝামেলা পোহাবেন, কিন্তু মিডিয়াম বুঝতে পারবে আপনি কি ধরনের আর্টিকেল পছন্দ করেন এবং পরবর্তীতে আপনাকে ওই ধরনের ভাল আর্টিকেলগুলো সহজে সাজেস্ট করতে পারবে। সেই সাথে বুকমার্ক করে প্রোক্রাস্টিনেট করার সুবিধা তো থাকছেই! :P

তো আমরা আমাদের সমস্যায় ফেরত আসি। তাদের বিজনেস স্ট্র্যাটেজি তো আর সহসা পরিবর্তন হচ্ছে না। তাহলে আপনি কিভাবে এই প্রিমিয়াম আর্টিকেল গুলো পড়বেন?
সহজ ও ন্যায্য উপায় হচ্ছে, প্রিমিয়াম মেম্বারশিপ কিনে সেলুন। মাসে $5 বা বাৎসরিক $50 অনেকের জন্যই পড়াশুনার খাতিরে খুব বেশি না।
আর নিতান্ত অপারগ হলে-

পিসির জন্য

উপায় ১ - লিঙ্ক বাইপাসিং
এই ওয়েবসাইটে আর্টিকেল লিঙ্ক সাবমিট করে পেওয়াল বাইপাস করুন - Outline.com

উপায় ২ - ইনকগনিটো মোড
আর্টিকেলটি ব্রাউজারে ইনকগনিটো মোডে ওপেন করুন। যদিও হাইলাইট বা কমেন্ট করতে পারবেন না, কিন্তু সমস্যা ছাড়াই সম্পূর্ন আর্টিকেল পড়তে পারবেন।

আর সময় বাঁচাতে, Open in Incognito টাইপ এক্সটেনশন ব্যবহার করুন। ক্রোমিয়ামবেজড (ক্রোম বা মাইক্রসফট এজ) ব্রাউজারের জন্য নিচের এক্সটেনশনটি ট্রাই করে দেখতে পারেন। এক্সটেনশন আইকনে এক ক্লিক করলেই নতুন ইনকগনিটো উইন্ডোতে যে আর্টিকেলটি পড়তে চাচ্ছেন সেটি পড়তে পারবেন।

এক্সটেনশন লিঙ্ক

Image

মোবাইলের জন্য

উপায় ১ - ইন অ্যাপ ব্রাউজার
ব্লকড আর্টিকেল লিঙ্কটি মেজেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কোরা বা অন্য কোন অ্যাপে নিজেকেই পাঠান। এরপর লিঙ্কটি ইন অ্যাপ ব্রাউজারে ওপেন করুন। ডান!

উপায় ২ - Kiwi ব্রাউজার
আর প্রতিবার পড়ার সময় এত ঝামেলা পোহাতে না চাইলে, আপনাকে নতুন একটি ব্রাউজারের দ্বারস্থ হতে হবে! সব ক্রোম এক্সটেশন সাপোর্ট করে এই Kiwi ব্রাউজারটি। ইন্সটল করার পর উপরে ডান দিকে সাইডবার আইকনে ক্লিক করলে “Kiwi Web Store" দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। আপনি প্রয়োজনানুসারে এক্সটেশন ইন্সটল করতে পারবেন।
অ্যাপ লিঙ্ক

Image

এত কিছু করার পরে কিছু আর্টিকেল পড়ার পর যদি আবার প্রিমিয়াম পেওয়াল ব্লক আসে, তখনও হাল ছেড়ে দেবার কিছু নেই। ভিপিএন ব্যবহার করুন। পিসি ও মোবাইলের জন্য অজস্র মানসম্মত ফ্রি ভিপিএন আছে, তাই লিঙ্ক যোগ করলাম না। আর এতদূর যদি এসে থাকেন, তাহলে আশা করি আপনি অনায়াসে খুঁজেও নিতে পারবেন!

পিসির জন্য সহজতম ও সুবিধাজনক আরেকটি উপায়!
আচ্ছা এবার সহজতম আরেকটি উপায় বলি।
Hidden Content
This board requires you to be registered and logged-in to view hidden content.
এটা সবচেয়ে সহজ হওয়া স্বত্বেও শেষে যোগ করার কারণ হচ্ছে- এই ধরণের সাইটগুলো হুটহাট নেই হয়ে যেতে পারে। আগেরগুলো অপেক্ষাতর বেশি নির্ভরযোগ্য।

আজ এ পর্যন্তই। উপরে বলা পদ্ধতি ছাড়াও আরও অনেক উপায় আছে। তাই আগ্রহী হলে সুবিধামত সময়ে নিচের লিঙ্কগুলোও দেখতে পারেন। সহজতর উপায়ের সন্ধান পেলে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন!
হ্যাপি রিডিং! :dd:

অন্যান্য লিঙ্কঃ
https://www.makeuseof.com/tag/bypass-me ... g-twitter/
https://github.com/manojVivek/medium-unlimited
https://lifehacker.com/how-to-install-c ... 1834279173
https://stackoverflow.com/questions/368 ... -on-mobile
Last edited by Shad on Sat May 23, 2020 2:45 am, edited 5 times in total.


User avatar
asifshahid
Insanely Distorted
Insanely Distorted
Posts: 4329
Joined: Tue Oct 16, 2007 2:35 pm
Full Name: Asif Shahid
x 37

Although I am a paid memeber but I want to try those options 😈

Thanks Shad :dd:
Asif Shahid
Sydney, Australia 🇦🇺
User avatar
Shad
Posts: 56
Joined: Fri May 08, 2020 3:49 pm
Full Name: Shad Iqbal
x 108

asifshahid wrote:
Mon May 18, 2020 1:07 pm
Although I am a paid memeber but I want to try those options 😈

Thanks Shad :dd:
Welcome vaia :D Let us know about your experiment experiences about the methods :skull: :wink:
Post Reply

Return to “Others”