Page 1 of 1

পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 2:21 am
by nurulamin
এই শনিবার, ২৫ অক্টোবর, শুধুই বাংলা ফটোগ্রাফিক এসোসিয়েশন এর আমরা কয়েকজন সদস্য মাওয়া ঘাট থেকে কিছু দূরে পদ্মায় এক চরে গিয়েছিলাম আমাদের মাসিক ছবির জন্য ভ্রমণের অংশ হিসাবে। আমাদের প্রধান লক্ষ্য ছিল চরে কাশ ফুলের ছবি তুলবো। কিন্তু বিরুপ আবহাওয়া আমাদের সবকিছু একটু এলোমেলো করে দিল। তবে আমরা আমাদের ভ্রমণ বাতিল করলাম না, যথাসময়ে গুলিস্থান থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে বাসে উঠলাম। সকাল ১০টা নাগাদ পৌঁছেও গেলাম। সেখানে অল্প কিছুক্ষণ ঝির ঝির বৃষ্টির মধ্যেই একহাতে ছাতা আর অন্য হাতে ক্যামেরা দিয়ে কিছু ছবি তুললাম; তবে এখানে এই সময়ে তুলা কোন ছবি দিলাম না, অন্য একটি পোস্টে দিব আশা করি।

এরপর একটি ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার ভাড়া করে চরটির উদ্দেশ্যে যাত্রা করলাম। সামান্য কিছুদূর যাবার পর বৃষ্টির মাত্রা বেড়ে গেল আর আমরা উপায় না দেখে আমাদের ক্যামেরাগুলো যার যার ব্যাগ এ পলিথিন পেচিয়ে নিরাপদে রাখলাম। ভ্রমণে আমাদের সাথে একজন দূরপাল্লার সাঁতুরু ছিলেন; তিনি তাঁর সাঁতারের পোষাক পরে নদীতে নেমে পরলেন আর আমাদের গন্তব্য স্থানের দিকে সাঁতার কাটতে লাগলেন। আমরা মুগ্ধ হয়ে তাঁর সাঁতার দেখতে দেখতে আর বৃষ্টিতে ভিজতে ভিজতে চলতে থাকলাম। চরের কাছাকাছি পৌঁছে সাঁতারুকে আবার ট্রলারে তুলে নিলাম। চরে পৌঁছে আমরা কয়েকজন চরে নেমে পরলাম, বাকিরা ট্রলারেই থাকল। চরে আমরা হাঁটলাম, দাপাদাপি করলাম, কেউ কেউ হালকা হলেন; খু্‌ব ভাল লাগছিল। একদিকে বেশ ভাল বৃষ্টি, আর ঠান্ডা কনকনে বাতাস - সবাই ঠান্ডায় কাঁপছিল। চর থেকে পদ্মার কোন তীর দেখা যাচ্ছিল না, যেন সমুদ্র সৈকত এ দাঁড়িয়ে আছি - খুবই চমৎকার অনুভূতি। এখন এত কষ্ট করে এলাম কিন্তু বৃষ্টির কারণে ক্যামেরা তো আর বের করতে পারছি না - কি করি? ভাবছেন তাহলে এখানে ছবি দিলাম কিভাবে? আরে মোবাইল ফোন আছে না! আমার প্রিয় সনি এরিকশন এর কে৭৫০ মডেল এর মোবাইল ফোন এর ক্যামেরা দিয়েই তুললাম বেশ কিছু ছবি। পোষ্ট করা সবগুলো ছবিই এটা দিয়ে তুলা। শেষের ছবিটি ফিরতি পথে ট্রলার থেকে তুলা। মাওয়া ঘাটে আমরা একেকজন কাক ভিজা হয়ে নামলাম তারপর দ্রুত এক হোটেলে হানা দিলাম; কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে গরম গরম ভাজা পদ্মার বিখ্যাত ইলিশ মাছ আর ভাত পরিবেশন করা হল আর আমরা গোগ্রাসে মজা করে খেলাম - আহ!
অনেকদিন পর একটা অন্যরকম ভাল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ঢাকা ফিরে আসলাম।

Image

Image

Image

Image

Image

Image

Image

Image


পোস্টটি ডিডি'র ফটোগ্রাফি ট্যুর এর জন্য একটি লক্ষণীয় বিষয় আছে আর তা হলো যাদের ক্যামেরা নেই বলে আফসোস করছেন তাদের মোবাইল ফোনের ক্যামেরাটিই হতে পারে ছবি তুলার জন্য যথেষ্ট। কাজেই যার যা আছে তা নিয়েই চলে আসুন।

bangla porte na parle kosto kore j kono unicode bangla font jemon solaimanlipi, apona lohit font download kore install kore nin

Re: পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 2:32 am
by asifshahid
ore mor khoda :shock: nice writeup russel bhai. amar kache 1st and 3rd one composition wise josh lagse. jodio photographyr kihcui bujhina. tarporo josh legche :D
Now how have you managed bangla here?? joldi shikhan :evil:

Re: পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 2:45 am
by nurulamin
ami avro use kore bangla likhi r phpbb shoho ekhonkar prai shob cms e unicode multilanguage support kore
kajei shudhu k kono unicode bangla input s/w ba perser use kore bangla likhlei hobe
ami suggest korbo avro ta use korar jonno - eta free open source s/w - paowa jabe omicronlab.com e

Re: পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 3:10 am
by asifshahid
Farnar bhai, download to korlam and install oo korlam...but active kore kemne? jai likhi english ee hoy....ami bangali hoite chai :(

Re: পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 3:32 am
by nurulamin
:) bangla keyboard select korte hobe aage
r avro te koyekti keyboard option ache - jeta paren sheta select kore nite hobe
r mouse diye click kore kore likhar babostha o ache
phonetic option e english e likhle bangla likha hobe ie. bangla type kore বাংলা hobe
avro er toolbar ta ektu ghatlei shob pabar kotha

Re: পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 3:52 am
by asifshahid
আছছা তাই নাকি। হে..হে..হে..হে..হে..হে

Re: পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 4:20 am
by nurulamin
বাহ বাহ বেশ বেশ :)

Re: পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 6:51 am
by sweetafroza
খুবি চমৎকার ফারনার ভাই । ঃ)

Re: পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 5:11 pm
by shabbir
I liked the first one...very good composition and 3 subjects in one shot...excellent job (Y)

Re: পদ্মার চরে একদিন Padma'r chore ekdin

Posted: Fri Oct 31, 2008 8:08 pm
by akela
Amar sob guloi valo lagse..Coz of shooting time & light.. :D

Re: পদ্মার চরে একদিন Padma'r cho

Posted: Mon Oct 11, 2010 8:29 pm
by ranabrt
Like a set for short film.......