Page 1 of 1

What is that?

Posted: Thu Jun 11, 2009 7:46 pm
by shabbir
What is that?

Everybody should watch this video and do respect more and more on your parents.

[youtube][/youtube]

Re: What is that?

Posted: Thu Jun 11, 2009 8:25 pm
by nurulamin
robbir ham-huma kaama robba-yaani sagira

Re: What is that?

Posted: Thu Jun 11, 2009 9:42 pm
by akela
বাবা

শৈশবে বাবাকে হারিয়েছি
কষ্ট চাপা বুকে ; কিছুটা বিস্মৃত ,
চকোলেট চেয়েও পাইতাম না
বাবা বলতেন দাঁতে পোকা হবে ,
দাঁত দিয়ে নখ কাটতাম ভয়ে
দেখলে বাবা বকবেন এই ভেবে ।
চুরি করে বাবার চশমা পরে
প্রায়ই আয়নার সামনে দাড়াতাম ,
খবরের কাগজ পড়বার সময়
সেই চশমাটা এগিয়ে দিতাম ।
ডানহাতে বাজারের বড় থলেটা
আর বাহাতে আমাকে আকড়ে ধরে ,
বাজার করতে যেতেন বাবা
ছুটির দিনে নাস্তার পরে ।
মায়ের সাথে কথার ফাঁকে
সন্ধায় যখন পড়াতে বসতেন ,
পড়া রেখে দুষ্টুমি করলেই
পিঠে বেতের বাড়ি মারতেন ।
শৈশবে বাবাকে হারিয়েছি
কষ্ট চাপা বুকে ; কিছুটা বিস্মৃত ,
সবার ছোট খোকা আমি তাইতো
কখনো রঙ্গিন পেন্সিল ; একটি আপেল
পাঞ্জাবীর দুই পকেটে ভরে ,
ফিরতেন বাবা অফিস করে ।
হাজারো আবদার ; ছিলো হাজারো চাওয়া ,
কবে কিনে দিবে বাবা নতুন জামা ,
বলতেন হেসে আরে দাড়া বেটা...
কিনে দিবো তোর ঈদের জামা ।
শৈশবে বাবাকে হারিয়েছি
কষ্ট চাপা বুকে ; কিছুটা বিস্মৃত ,
হাজারো আদরের শতাংশ বাবা
অসীম শূন্যতায় হারানো বাবা
আমার পরম শ্রদ্ধার বাবা ।।

Re: What is that?

Posted: Fri Jun 12, 2009 12:03 am
by sweetafroza
:) love this videooo

Re: What is that?

Posted: Tue Jun 23, 2009 2:44 pm
by Shonggram
Khuv sundor video very nice theme

Re: What is that?

Posted: Mon Jun 29, 2009 7:55 pm
by parthasarker
we all should see this video and care our parents............